ইসরাইলের স্বাক্ষর, হামাসের প্রত্যাখ্যান: গাজা যুদ্ধবিরতিতে অনিশ্চয়তা

কাজী মাশিয়াত, ডেস্ক রিপোর্ট

1 Min Read

গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইসরাইল সম্মতি দিলেও সেটি প্রত্যাখ্যান করতে যাচ্ছে হামাস।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার (২৯ মে) নিশ্চিত করেছেন যে, ইসরাইল প্রস্তাবে স্বাক্ষর করার পর তা হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে।

লিভিট বলেন,

“আমি নিশ্চিত করতে পারি যে আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করি, গাজায় একটি যুদ্ধবিরতি হবে যাতে আমরা সব জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।”

তবে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
তাঁর ভাষায়,

“এই প্রস্তাবটি আমাদের মূল দাবিগুলো, বিশেষ করে যুদ্ধ বন্ধের শর্ত পূরণ করেনি। যথাসময়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।”

প্রস্তাব নিয়ে ইসরাইল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন, তিনি উইটকফের পরিকল্পনা মেনে নিয়েছেন।

উল্লেখ্য, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পূর্ববর্তী দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপ করে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করে।

তেল আবিবের দাবি, তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করছে যাতে গাজায় বন্দি থাকা ৫৮ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *