দ্বায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর আগে গত ৭ আগস্ট শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি গোপন বৈঠক হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ ৩০০-৪০০ জন অংশ নেন। সেখানে সরকারবিরোধী স্লোগান দেয়া হয় এবং পরিকল্পনা করা হয়—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী কর্মীরা ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন।

এ ঘটনায় গত ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *