নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন: ১০ বাংলাদেশি আটক

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশি নারী ও পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানো হলে সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে আটজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তারা হলেন—হাছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) এবং সুমন হোসেন (২৭)।

বিজিবি সূত্র জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ধামইরহাট উপজেলার মহেষপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে।

সীমান্ত পুশইনের ঘটনায় বিজিবি আইনগত প্রক্রিয়া শুরু করেছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে।

চলমান পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *