নববর্ষে প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা বাধ্যতামূলক

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নববর্ষ উদযাপনের অংশ হিসেবে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন করতে হবে। তবে প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি।

জেলা শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ অধীনস্থ বিদ্যালয়গুলোতে এই আয়োজন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভাষা দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *