নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বাবা-মা-সন্তানের লাশ উদ্ধার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক দম্পতি ও তাঁদের চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তাঁর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাঁদের একমাত্র সন্তান আফরান।

পুলিশের প্রাথমিক ধারণা, শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শিপলুর বিপুল পরিমাণ ঋণ ছিল এবং তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলাও চলছিল। নিয়মিত আয়ের উৎস না থাকায় ঋণদাতাদের চাপ ক্রমশ বাড়তে থাকে। পুলিশের মতে, এই আর্থিক চাপ ও মানসিক অস্থিরতাই শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *