নিউইয়র্কে ডিম ছোড়ার ঘটনায় আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে জামিনে ছেড়ে দেয়। মুক্তির পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান এবং স্লোগান দেন।
মিজানুর রহমানের ভাষ্য বলেন,
আদালতে আমাকে হাজির করার সময় রাত ১১টা নির্ধারিত ছিল, তবে আওয়ামী লীগের ভিড় এড়াতে বিচারক আমাকে সাড়ে ৮টায় আদালতে তলব করেন। আদালতে আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মামলায় নাম থাকা জাহিদ খানকে আমি চিনি না। আমার মনে হয়, বিমানবন্দর ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল (২২ সেপ্টেম্বর) সোমবার বিকেল পাঁচটায় জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে। মিজানুর রহমান ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আসা অধ্যাপক মুহম্মদ ইউনূসের প্রতিনিধিদলে থাকা আখতার হোসেনের উপর ডিম ছোঁড়ার সময়। রাতে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ তাকে আটক করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলী সাদিক বলেন,
আমরা সারা দিনের সফল বিক্ষোভের পর আনন্দ করতে গিয়েছি। তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশকে মিজানকে আটক করতে বাধ্য করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে।
