মেরিন ড্রাইভে বস্তাবন্দি ৩ টুকরো মরদেহ, জানা যায়নি পরিচয়

কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো করা একটি মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *