রংপুরে পরিত্যক্ত বস্তায় উদ্ধার ১০ বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

রংপুর মহানগরীতে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত একটি বস্তার মধ্যে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযানটি মঙ্গলবার দিবাগত রাতে তাজহাট থানার দর্শনা মোড় সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পরিচালনা করা হয়।

রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) জানিয়েছে, রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি বাগানের ভেতর দুটি সাদা প্লাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বস্তাগুলি তল্লাশি করার পর ১০টি বন্দুক এবং ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্র তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে গেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রংপুর পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ জানিয়েছেন,

ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানে অংশ নিয়েছিলেন তাজহাট থানা পুলিশের এসআই মো. নাজমুল হাসান মোল্লাসহ অন্যান্য ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *