সহিংস রাজনীতিতে নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি

1 Min Read

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক দলগুলোর হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপের কারণে দেশের নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (২ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সোনাপট্টি এলাকায় রংপুর-৩ সদর আসনের এমপি প্রার্থী হিসেবে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রায় ধ্বংস হয়ে গেছে, যা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯০ সালের পর থেকে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে দলটির বিরুদ্ধে নির্যাতন, হামলা, মামলা এবং বিভাজন সৃষ্টির নানা ষড়যন্ত্র চালানো হয়েছে। তবে এসব বাধা সত্ত্বেও জাতীয় পার্টি এখনো দেশের রাজনীতিতে একটি নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রেখে চলেছে।

গণসংযোগকালে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *