সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৩ জন ব্যবসায়ীকে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত এই বন্দর দিয়ে ১০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানিয়েছেন, এ বছরের এপ্রিল মাস থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে চার মাস ধরে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে সরকারের সিদ্ধান্তে ১৩ জন আমদানিকারককে নির্ধারিত পরিমাণে পেঁয়াজ আনার সুযোগ দেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুইজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন।

পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার জন্মাষ্টমীর ছুটির কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আগামী রবিবার থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *