হাইফাসহ চার শহরে ড্রোন হামলার দাবি হুতিদের

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ইসরাইলের চারটি গুরুত্বপূর্ণ শহর—হাইফা, নেগেভ, আইলাত এবং বে’র শেভা—লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। মঙ্গলবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ছয়টি ড্রোন ব্যবহার করে হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, ইসরাইলের গণহত্যা, অনাহার এবং বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করার প্রচেষ্টার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বাহিনী একাধিকবার ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগই বাধাপ্রাপ্ত হয়েছে বা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এর জবাবে ইসরাইল ইয়েমেনের বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *