২০২৫-২৬ অর্থবছরে বড় বাজেট, কর কাঠামোয় আংশিক পরিবর্তন

ফাইজা মুনির, ডেস্ক রিপোর্ট

1 Min Read

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২রা মে২০২৫) জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন তিনি।

এবারের বাজেটে ব্যক্তি পর্যায়ের করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ন্যূনতম আয়কর নির্ধারণে আনা হয়েছে কিছু পরিবর্তন। এখন থেকে সারা দেশে যেকোনো স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ন্যূনতম আয়কর নির্ধারিত হয়েছে ৫ হাজার টাকা, যা আগে এলাকার ওপর ভিত্তি করে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছিল।

অর্থ উপদেষ্টা জানান, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলেই ন্যূনতম কর হিসেবে পাঁচ হাজার টাকা দিতে হবে, তা এলাকা নির্বিশেষে। কর প্রদান সংস্কৃতির উন্নয়ন, কর-নেট সম্প্রসারণ এবং নতুন করদাতাদের উৎসাহিত করতে এবার বাজেটে নতুন করদাতাদের জন্য ন্যূনতম আয়কর নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার টাকা।

এই উদ্যোগের মাধ্যমে সরকার কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব প্রবাহে গতি আনার পাশাপাশি নাগরিকদের কর প্রদানে আগ্রহী করে তুলতে চায় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *