তফশিল বিষয়ে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত

কাজী মাসিয়াত, নিউজ ডেস্ক

1 Min Read
Highlights
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • নির্বাচনের তফশিল বিষয়ে নতুন সিদ্ধান্ত

ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত হয়েছে দল ও প্রার্থীর আচরণবিধি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন,

তফশিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালোটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা’ উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের জন্য দল ও প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সহায়তা করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *