কক্সবাজারের পেকুয়ায় শিশু নিখোঁজ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট সংলগ্ন কুতুবদিয়া চ্যানেলে জোয়ারের স্রোতে ভেসে গিয়ে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আক্কাসের বাপের ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটির নাম শাখাওয়াত হোসেন ওয়াকি, সে পশ্চিমকূল এলাকার রেজাউল করিমের ছেলে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ওয়াকি তার এক বন্ধুর সঙ্গে সাগরের চরে খেলতে যায়। তারা বেড়িবাঁধের কাছাকাছি গেলে হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে ওয়াকি পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধু চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনার জন্য খবর পাঠানো হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *