খুলনায় ব্যবসায়ীকে গুলি করে আহত

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন গোলাম কিবরিয়া নামে এক ব্যবসায়ী। রবিবার (৩১ আগস্ট) রাত আড়াইটার দিকে বাগমারা রুহুল আমিন সড়ক সংলগ্ন জাহানাবাদ মাছ কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

আহত গোলাম কিবরিয়া উপজেলার বাগমারা এলাকার আক্কেল আলী মুন্সির ছেলে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার সময় দুইটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা কিবরিয়াকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার থুতনির নিচে লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে। এখনও কোনো মামলা হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *