৩৩ বছরের অপেক্ষার অবসান: জাবিতে জাকসু নির্বাচনের ভোট বৃহস্পতিবার

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের ২১টি আবাসিক হলে হবে ভোটগ্রহণ। একই দিনে হল সংসদ নির্বাচনও সম্পন্ন হবে।

মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন, আর প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৮ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে থাকবে মোট ২২৪টি বুথ, যেখানে দায়িত্ব পালন করবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা।

ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করবেন। ভোট গণনা হবে বিশেষ ওএমআর মেশিনে। সিনেট হলে বড় স্ক্রিনে প্রতিটি হলের ভোট পর্যবেক্ষণ করা হবে এবং প্রতি ঘণ্টায় ফলাফল প্রকাশ করা হবে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে। এছাড়া ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনামূলক ভিডিও প্রচার করা হবে।

এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশা তুঙ্গে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর তারা পাচ্ছেন নিজস্ব নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *