যুক্তরাজ্য আজ (২১শে সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার রোববার (২০শে সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে জুলাই মাসে স্টারমার জানিয়েছিলেন, গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত না হলে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বি–রাষ্ট্রভিত্তিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ না হলে ব্রিটেন তাদের অবস্থান পরিবর্তন করবে। সেই ঘোষণা অনুযায়ী এবার স্বীকৃতির পদক্ষেপ নিতে চলেছে লন্ডন।
এই সিদ্ধান্তকে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে লন্ডনের অবস্থান ছিল—শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং উপযুক্ত সময়েই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।
তবে এই উদ্যোগ ইতোমধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং ব্রিটেনের কিছু রক্ষণশীল রাজনীতিক এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।
