জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল মনোনীত এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫

কাজী মাসিয়াত, আন্তর্জাতিক ডেস্ক

3 Min Read
Highlights
  • জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল
  • এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫

জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল এই বছরের এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে বসবাস করেও বাংলাদেশের সাংবাদিকতা ও ইউরোপীয় মিডিয়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

হাবিবুর রহমান হেলালের জন্ম হবিগঞ্জ জেলায়, পিতা ফরিদ উদ্দিন চৌধুরী এবং মাতা রহিমা খাতুনের পরিবারে। শৈশব কাটিয়েছেন চট্টগ্রামে, যেখানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে শিক্ষালাভ করেন। পারিবারিক ব্যবসা “হেলাল মোটরস”-এ বাবাকে সহযোগিতা করেন। পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন।

ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ তাঁকে নব্বই দশকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা নিতে প্রেরণা দেয়। বর্তমানে, তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট এবং ইউরোপিয়ান নিউজ এজেন্সির সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমানের সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও এক অসাধারণ পরিচিতি রয়েছে। তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইবিজেএ) সভাপতি এবং জার্মান-বাংলা প্রেসক্লাবেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতির পদেও ছিলেন। তাঁর নেতৃত্বে প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং একটি শক্তিশালী সাংবাদিক নেটওয়ার্ক গড়ে উঠেছে।

মাতৃভূমি বাংলাদেশ এবং এর মানুষ নিয়ে তাঁর গভীর আবেগ ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা, দেশের মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া তাঁর জীবনদর্শন।

এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে হাবিবুর রহমান হেলাল ইনসাইড টিভিকে বলেন,

এই অর্জন শুধু মাত্র আমার অর্জন নয়। এটা আমার যুক্ত থাকা সব প্রতিষ্ঠান ও সংগঠনের অর্জন। সবার সহযোগিতা ও ভালবাসায় আমি এই পর্যন্ত এসেছি এবং ভবিষ্যতেও আমি সবাইকে নিয়ে এক সাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।

ভবিষ্যৎ সাংবাদিকতা বিষয়ে তিনি বলেন,

আমি এক সময় না থাকলেও আমার স্পর্শে থাকা সংগঠন গুলো যাতে ভবিষ্যতে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সংস্কারের দৃষ্টান্ত হতে পারে সে লক্ষ্যে কাজ করছি। আমি বিশ্বাস করি, সাংবাদিকতায় যদি বস্তুনিষ্ঠতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যৎ সাংবাদিকতা পৃথিবী বির্নিমানের অনন্য ভূমিকা রাখবে। সাংবাদিকতা হউক বিশ্ব নির্মাণের হাতিয়ার।প্রবাসী সাংবাদিক

বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মাননার জন্য হাবিবুর রহমান হেলালকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, যা তাঁর দীর্ঘদিনের শ্রম, সততা ও সাংবাদিকতার প্রতি নিবিড় ভালোবাসার একটি গৌরবময় স্বীকৃতি।

উল্লেখ্য, হাবিবুর রহমান হেলাল ইনসাইড টিভি সম্মানিত উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে ইনসাইড টিভির সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নে পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে করে ইন্টারনেট নির্ভর এই মিডিয়া চ্যানেল আগামীর দৃষ্টান্ত হতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *