জুলাই-আগস্ট হত্যা মামলায় আইনজীবীর প্রশ্নে হতবাক আন্দোলন সংগঠক জুনায়েদ

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান জুলাই-আগস্ট হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের গুরুত্বপূর্ণ অধ্যায় সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ হলো। এদিন মামলার ৪৮তম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে অনুষ্ঠিত এ শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জুনায়েদকে জেরা করেন।

জেরার এক পর্যায়ে আইনজীবী দাবি করেন, জুলাই আন্দোলন ছিল বৈধ সরকার উৎখাতের পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে আন্দোলনকারীরা ছিলেন মূলত ষড়যন্ত্রকারী। এ প্রশ্ন শুনে কিছুটা হতবাক হয়ে পড়েন কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ।

জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আন্দোলন ছিল ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা একটি বৈধ গণআন্দোলন। একইসঙ্গে তিনি গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে।

আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠাসংখ্যা আট হাজার ৭৪৭। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ চার হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা দুই হাজার ৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী তালিকায় রয়েছেন ৮১ জন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *