বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জনসম্পৃক্ততা গড়ে তোলার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফি উদ্দিন ফয়সাল।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সন্দ্বীপের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় ফয়সাল জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় পুনর্গঠনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সন্দ্বীপ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আফছার, হারামিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আফছার আফগানী, যুগ্ম সম্পাদক জাকিরুল মাওলা ও হাবিব মেম্বার, হারামিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর উদ্দিন, সদস্য সচিব সামীম আফগানী, যুগ্ম আহ্বায়ক ওসমান ও হেলাল উদ্দিন, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আফগানী, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
গণসংযোগের এক পর্যায়ে রফি উদ্দিন ফয়সাল মুছাপুর ২নং ওয়ার্ডের মালাদার পাড়ার রাস্তাটি পরিদর্শন করেন। তিনি এলাকার মানুষের কাছ থেকে রাস্তার করুণ অবস্থা সম্পর্কে জানতে পেরে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেই ওই রাস্তায় রাবিস দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

সংস্কার কার্যক্রমে এলাকাবাসীর উপস্থিতিতে রফি উদ্দিন ফয়সাল বলেন,
রাজনীতি মানে শুধু ভোট নয়—মানুষের সমস্যার সমাধানে পাশে থাকা। সন্দ্বীপের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন ও জনসেবাকে আমি অগ্রাধিকার দেব।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রফি উদ্দিন ফয়সাল দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তার মাঠপর্যায়ের সংযোগ ও জনগণের পাশে থাকা মনোভাব ইতিমধ্যেই এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
