চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে এনডিএফের প্রার্থী এম এ ছালাম

সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি

1 Min Read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রার্থী হিসেবে এম এ ছালামের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সন্দ্বীপ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ ছালামকে এনডিএফের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জোট নেতারা বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নকে সামনে রেখে নির্বাচনে অংশ নিচ্ছে। যোগ্য ও ত্যাগী নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *