নতুন ৪ থানার অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার

রুমান আবসার, কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

দেশে প্রশাসনিক সেবা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন চারটি থানার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ‘মাতারবাড়ী থানা’ নামে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।

সভায় মাতারবাড়ী থানাসহ চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাবে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন থানা স্থাপনের মাধ্যমে দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি পাওয়ায় মাতারবাড়ী এলাকায় আলাদা থানা স্থাপনের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন থানা চালু হলে স্থানীয় জনগণ সরাসরি আইনগত সেবা পাওয়ার সুযোগ পাবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *