ভূমি ভবনে হঠাৎ পরিদর্শন: নাগরিক সেবার বাস্তব চিত্র দেখলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

ছিদ্দিকুর রহমান

1 Min Read

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরাসরি নাগরিক সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (১ লা এপ্রিল) সকালে ভূমি ভবনে উপস্থিত হয়ে তিনি সেবা গ্রহণে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি জানতে চান। এ সময় প্রতিমন্ত্রী বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও প্রচলিত উভয় পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সেবা প্রদানের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বিশেষ করে এসএ ও আরএস খতিয়ান, নামজারি এবং মৌজা ম্যাপ সংগ্রহে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে আলাপ করে তিনি সেবার মান, সময়ক্ষেপণ ও সম্ভাব্য ভোগান্তি সম্পর্কে খোঁজখবর নেন। অনেকের মতামত শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এ লক্ষ্যে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাচ্ছে এবং একটি আধুনিক, নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *