সন্দ্বীপে ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

সন্দ্বীপ (উপজেলা), প্রতিনিধি

2 Min Read

চট্টগ্রামের সন্দ্বীপে দিনভর বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন কর্মসূচি প্রচারে ব্যস্ত সময় কাটালেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেয়াকে তিনি মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

বুধবার (২৭ আগস্ট) সকালে সেনেরহাট থেকে শুরু করে কমপ্লেক্স, আলিমিয়ার বাজার, তালপাতা মার্কেট ও নামার বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। প্রতিটি দোকানে ঘুরে ঘুরে এবং পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি বলেন,

জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। তারা বিএনপি’কে ক্ষমতায় দেখতে চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সেই পরিবর্তনের রূপরেখা।

হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বাজার ও আশপাশের এলাকা রূপ নেয় সমাবেশস্থলে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে সন্দ্বীপের জনপদ।

জনাব মিল্টন আরও বলেন,

এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ স্বাবলম্বী হবে। জনগণের শক্তিই বিএনপির শক্তি। তাই আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পাশা, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান শামীম, মোঃ মাইনউদ্দীন, পৌর বিএনপির সদস্য আবদুর রহমান তানসেন, মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনা মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নাসির কমিশনার, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ডালিম, পৌর ছাত্রদল নেতা মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সন্দ্বীপের জনপদে বিএনপি নেতাকর্মীদের এই প্রচারণা স্পষ্ট করছে—আসন্ন রাজনৈতিক সময়ের জন্য তারা প্রস্তুত এবং জনগণের কাছে সরাসরি পৌঁছাতেই তাদের অগ্রাধিকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *