চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন ড. মিজানুর রহমান

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর ড. মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অতীতে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ না থাকলেও এবার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে তিনি আশাবাদী।

মনোনয়ন সংগ্রহের সময় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *