জাকসু নির্বাচনের দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি তিন শিক্ষক

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি তিন শিক্ষক অব্যাহতি নিয়েছেন। তারা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তারা।

অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। অন্য দুই শিক্ষক পর্যায়ে ভোট মনিটরিং করছিলেন। সংবাদ সম্মেলনে তারা জানান, নির্বাচনে অনিয়মের কারণে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভোট বর্জন করছেন। তাদের দাবি, আরও কয়েকজন শিক্ষকও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১৫ জন ছাত্র। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *