জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন জামায়াত আমীর

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন,

শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী সব পক্ষকে অভিনন্দন জানাই। বিশেষ করে যারা সর্বাধিক ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন।

তিনি আরো লেখেন,

আলহামদুলিল্লাহ, আল্লাহ অতি মহান। আজ নির্বাচিত ছাত্রনেতাদের কাঁধে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা আশা করি, ছাত্রসমাজের দেওয়া এই আমানত রক্ষায় তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন। মহান আল্লাহ তাদের কাজে সহায় হোন।

ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন,

সবার সমন্বিত প্রচেষ্টায় এই নির্বাচন সম্পন্ন হয়েছে, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা।

এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে নতুন নেতৃত্ব, শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *