সিনেট ভবনে শিক্ষার্থীদের জমায়েতের ডাক শিবির সমর্থিত ভিপি প্রার্থীর

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। নির্বাচন বানচাল ও অকার্যকর করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে সিনেট ভবনে জমায়েত হওয়ার আহ্বান জানান। পোস্টে তিনি বলেন,

আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে। ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না।

তিনি আরও বলেন, প্রশাসন যে কোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *