ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে রাজধানীর মিরপুরে সমাবেশ করবেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার পর মিরপুর-১০ নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জনসভাস্থলে প্রস্তুতির কাজ চলেছে। জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জামায়াত নেতাকর্মীরা জানান, এই সমাবেশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলটির আমির। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ডা. শফিকুর রহমান আজকের সমাবেশে সবার অংশগ্রহণে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক দেশ গঠনের বার্তা তুলে ধরবেন।
এদিকে, সমাবেশ শেষে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন ডা. শফিকুর রহমান।
