নিরপেক্ষতার দৃষ্টান্ত: সাংবাদিকতার প্রতি দ্বায়বদ্ধতায় জাতীয় নাগরিক কমিটি ছাড়লেন নজরুল ইসলাম বিপ্লব

কাজী মাশিয়াত, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সাংবাদিকতা পেশায় নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকারে জনাব নজরুল ইসলাম বিপ্লব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াসপোরা কমিটির সদস্য পদসহ সংগঠনটির সকল কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান, যা ইতিমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন।

বিবৃতিতে তিনি লেখেন,

“সাংবাদিকদের কোনো সুনির্দিষ্ট দল থাকা উচিত নয়। আমি মনে করি, নিরপেক্ষতা নষ্ট হয় এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। যদিও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, তারপরও সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখতে আমি এমন পদক্ষেপ নিয়েছি।”

জনাব নজরুল ইসলাম বিপ্লব স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এনসিপি বা অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তার কাজ ছিল কেবল জাতীয় নাগরিক কমিটি পর্যন্ত সীমাবদ্ধ। তিনি বলেন, “আমাকে রাজনৈতিক দলের নেতা-কর্মী হিসেবে ট্যাগ দেওয়ার কোন সুযোগ নেই। আমি একজন সাংবাদিক, সেটাই আমার একমাত্র পরিচয়।”

তিনি আরও বলেন,

“অনেকেই চেয়েছেন আমি যেন প্রকৃত সাংবাদিক থাকি—আমি যেন কোন দলের হয়ে কাজ না করি। আমি আপনাদের সেই প্রত্যাশাই পূরণ করেছি।”

তার এই সিদ্ধান্ত সাংবাদিকতা পেশায় নিরপেক্ষতা ও আদর্শের প্রতি অটল থেকে দায়িত্ব পালনের একটি উদাহরণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীরা এই সিদ্ধান্তকে সাহসিক ও দায়িত্বশীল বলে অভিহিত করছেন।

উল্লেখ্য, জনাব বিপ্লব বর্তমানে ইনসাইড টিভির প্রধান, জার্মান-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *