বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

বরিশালের বানারীপাড়া উপজেলায় অস্ত্রসহ তারিকুল ইসলাম নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বানারীপাড়া থানা পুলিশ।

গ্রেফতার তারিকুল ইসলাম সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১১টার দিকে তারিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশিকালে তিনি নিজেই আলমারি থেকে একটি অবৈধ পাইপগান, ৮টি কার্তুজ, ২টি দেশীয় ছেনা ও ১টি রামদা বের করে দেন।

জিজ্ঞাসাবাদে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষণের অভিযোগে তারিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *