রাশিয়া বেলারুশে নিজেদের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিসম্পন্ন এবং ইউরোপ ও সম্ভাব্য ভবিষ্যতের সংঘাতে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওরেশনিক সিস্টেম ‘কমব্যাট ডিউটি’ শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ভিডিও ফুটেজে বনপথের ভেতর দিয়ে ক্ষেপণাস্ত্রটি পরিবহন ও ঢাকা অবস্থায় দেখা গেছে। তবে এর সঠিক মোতায়েন স্থানের তথ্য প্রকাশ করা হয়নি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,
এ ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকানোর মতো কোনো এয়ার ডিফেন্স ব্যবস্থা এখনও তৈরি হয়নি।
নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, বেলারুশ থেকে এই ক্ষেপণাস্ত্র ইউরোপের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যভিত্তিক ব্যবহারের জন্য উপযুক্ত।
পশ্চিমা রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইউক্রেনকে ন্যাটোর কিছু সদস্য দেশের পক্ষ থেকে এমন ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পর রাশিয়া বেলারুশে এ পদক্ষেপ গ্রহণ করেছে।
