মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন গ্রেফতার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে আদালতে তোলা হলে বিচারক বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *