মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে তার মৃত্যু হলে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আবু তাহের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাসিন্দা। গত ৩১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার কয়েদি নম্বর ছিল ৮৩৫৩/এ।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ১২ আগস্ট নেত্রকোনা থেকে আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *