মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসা জটিলতায় ফেরত বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার।

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জঙ্গি সন্দেহে আটক হওয়া বাংলাদেশিরা কোনোভাবেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যে তিনজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই, দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।”

সম্প্রতি মালয়েশিয়ায় উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়। তবে উপদেষ্টা বলেন, এ ঘটনায় আতঙ্কের কিছু নেই।

একই অনুষ্ঠানে নতুন টার্মিনালের কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়েও কথা বলেন তিনি। বলেন, “নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালু হলে কৃষিপণ্য রপ্তানি আরও সহজ হবে। এর ফলে কৃষকদের উপকার হবে এবং রপ্তানিও বাড়বে।”

বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। কোনো জঙ্গি তৎপরতা নেই। সরকার সজাগ রয়েছে।”

উল্লেখ্য, ২৭ জুন মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে উগ্র জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় বলে সংবাদমাধ্যমে খবর আসে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের মধ্যে অন্তত তিনজনকে ফেরত পাঠানো হলেও তারা কোনো জঙ্গি নয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *