মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে পিতৃপরিচয় বদল: ইউএনওর ডিএনএ পরীক্ষা করবে দুদক

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়ার অভিযোগে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ডিএনএ পরীক্ষা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ রয়েছে, কর্মকর্তা মো. কামাল হোসেন তার প্রকৃত পিতা-মাতার পরিবর্তে মুক্তিযোদ্ধা চাচা-চাচির নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইউএনও হিসেবে কর্মরত।

দুদকের সূত্র জানায়, কোটা সুবিধার অপব্যবহার করে চাকরি প্রাপ্তির অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর মো. কামাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি জন্মসনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনদে চাচা-চাচির নাম ব্যবহার করে জালিয়াতি করেছেন।

এই ঘটনায় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৭ (মূল্যবান জামানত জাল), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জাল করা) ও ৪৭১ (জাল দলিল ব্যবহার) ধারায় মামলা করা হয়েছে।

দুদক জানিয়েছে, পিতৃপরিচয় জালিয়াতির অভিযোগ প্রমাণের অংশ হিসেবেই এখন ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *