মুগদায় এএসআই কামরুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর মুগদা মান্ডার একটি বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরে শনিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কামরুল হাসান (৩০) রাঙ্গামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তিনি নূর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কামরুল আগে ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটিতে যোগ দেন। তবে তার স্ত্রী ও দুই মেয়ে মুগদা মান্ডারের ওই বাসায় থাকতেন। কয়েকদিন আগে তারা গ্রামের বাড়িতে চলে যান। ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে কামরুল ঢাকায় আসেন এবং একাই বাসায় অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি আত্মহত্যা করেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন।

নিহতের বড় ভাই জসিম উদ্দিন মাস্টার জানান, শুক্রবার দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে তারা খবর পান যে কামরুল গলায় ফাঁস দিয়েছেন। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পরিবারের সদস্যরা আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।

পুলিশ জানিয়েছে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *