যশোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১টি ককটেলসহ ইকবাল হোসেন নামে যুবলীগের এক সাবেক নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে যশোর সদরের বসুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন ওই এলাকার বহর আলীর ছেলে এবং তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী বসুন্দিয়া বাজারে ইকবালের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি স্থান থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
