রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আটক

ফরহাদ হোসেন, ডেস্ক রিপোর্ট

1 Min Read

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে এক সংক্ষিপ্ত বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

বার্তায় জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মী রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের চেষ্টা করলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে, বিশেষ অভিযানে একই ধরনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *