সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে রোববার ভোরে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য শরাফত আলী শামীম (৪৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ আগস্ট ২০২৫, রাত ৪টা ২৫ মিনিটে বাউরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শরাফত আলী শামীমের পিতা আবুল হাসেম মাষ্টার ও মাতা শামছুন্নাহার। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে, যার মধ্যে ৪টি ডাকাতির মামলা। স্থানীয়ভাবে তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন,

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তার পূর্বের ডাকাতি মামলাগুলোর তদন্তও চলমান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চুরি এবং মাদক ব্যবসায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। তবে গ্রেফতারের পর তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সন্দ্বীপের উপকূলবর্তী এলাকা দিয়ে মাদক ও অপরাধী চক্রের গতিবিধি বেড়ে গেছে। এ ধরনের অভিযানে অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *