সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

চেয়ারপারসনের সঙ্গে ছিলেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার।

দলের আরও নেতারা—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ—এ অনুষ্ঠানেও উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হচ্ছে। ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, বিমানঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *