হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি –এর খবরে বলা হয়, ৭ মার্চ আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলার শিকার ট্যাংকারটির নাম প্রিমা অয়েল ট্যাঙ্কার। আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে তাদের নৌবাহিনী একাধিকবার সতর্কতা জারি করেছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ট্যাংকারটি চলাচল অব্যাহত রাখে।

এরপর সতর্কবার্তা অমান্য করায় ট্যাংকারটিকে লক্ষ্য করে ড্রোন আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *