হাসপাতালে জামায়াত আমিরের খোঁজ নিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

1 Min Read

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিতে হাসপাতালে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রোববার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে তিনি জামায়াত আমিরের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।

জানা গেছে, খলিলুর রহমানের এ সৌজন্যমূলক সফরে কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।

গত ২ আগস্ট সকালে ডা. শফিকুর রহমানের হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে হাঁটাচলা শুরু করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পূর্ণ সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই পদক্ষেপ রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের ইতিবাচক বার্তা দিতে পারে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে মানবিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *