হাসিনা-কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ চারজন সাক্ষীর জবানবন্দি শোনার কথা রয়েছে।

সকালে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে এই মামলায় ইতোমধ্যে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। গত বুধবার দুই চিকিৎসক ও একজন নার্সসহ চারজন আদালতে হাজির হয়ে হাসপাতালের ভেতরের পরিস্থিতি তুলে ধরেন। তারা জানান, জুলাই-আগস্টে চিকিৎসা কার্যক্রম পরিচালনার সময় নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের।

সাক্ষীদের বয়ানে উঠে এসেছে, সেই সময়ে রাষ্ট্রীয়ভাবে গুম, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচার দাবি করেন তারা।

অন্যদিকে, গুমের আরেক মামলায় আজ সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকেও হাজির করা হয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *