সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা ‘সেভেন স্টার’ গ্যাংয়ের চার শীর্ষ সদস্য

কাজী মাশিয়াত, ডেস্ক রিপোর্ট

1 Min Read
Highlights

অবশেষে ফাঁদে পড়ল ‘সেভেন স্টার’ সন্ত্রাসী চক্রের চার শীর্ষ সদস্য। সেনাবাহিনীর এক গোপন অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার হয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ধরা হয় আরও দুই সহযোগী—শুটার আরাফাত ও শরিফকে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়েছে।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা জানান, অভিযানে ধরা পড়া চারজনই দেশের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও নাশকতার মামলায় অভিযুক্ত। তাঁদের মধ্যে সুব্রত ও মাসুদ ‘সেভেন স্টার’ গ্রুপের নেতা এবং দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত।

বিশেষ বিষয় হলো—এই চক্র সাধারণ মোবাইল ফোন নয়, স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করত। যার উদ্দেশ্য ছিল নজরদারি এড়িয়ে অপারেশন চালানো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই সফল অভিযান আবারও প্রমাণ করল—দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী রয়েছে সর্বদা সজাগ ও প্রস্তুত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *