প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইকোর্টের রুল

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও উপ-বৃত্তি বিভাগের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ সংক্রান্ত রিট দায়ের করেন।

রিটকারী জানান, ২০২২ সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতেন। কিন্তু ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে দুটি সার্কুলার জারি করা হয়, যেখানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আর কোনো সুযোগ রাখা হয়নি। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি হাইকোর্টে রিট দায়ের করেন এবং নিজেই শুনানি পরিচালনা করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *