অনেক তরুণ নেতৃত্বই মিডিয়া ট্রায়ালের শিকার – অভিযোগ তারিকুল ইসলাম

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

তরুণদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্রবণতাকে দেশের জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মহল সচেতনভাবে তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়া ট্রায়াল এবং গুজব ছড়ানোর পথ বেছে নিয়েছে।

রবিবার (১০ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক মিট দ্য প্রেসে আসন্ন জাতীয় যুব সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন তারিকুল ইসলাম। তিনি জানান, আগামী মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ অডিটোরিয়ামে জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি ও জামায়াতসহ দেশের শীর্ষ রাজনৈতিক দলের জাতীয় নেতারা এ সম্মেলনে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যুব সমাজের ইশতেহার ঘোষণা এবং যুব শপথ পাঠ করা হবে।

তারিকুলের অভিযোগ, কক্সবাজারের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের বারবার মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে উদ্দেশ্যমূলক গুজবও ছড়ানো হয়েছে। তার ভাষায়, “বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না, তাই নানাভাবে আমাদের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।”

তিনি আরও সতর্ক করেন, এ ধরনের প্রচেষ্টা শুধু তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে নিরুৎসাহিত করবে না, বরং দেশের গণতান্ত্রিক ধারাকেও ক্ষতিগ্রস্ত করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *