বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে মনোনয়নপ্রত্যাশী মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে ভদ্রঘাট ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা তুলে ধরেন। তিনি পালপাড়ায় প্রতিমা নির্মাণ শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, প্রতিমা পরিদর্শন করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
মির্জা মোস্তফা জামান বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়— এটি একটি সুসংগঠিত রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার। আমরা চাই একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা মূল্যায়ন পাবে।” তিনি আরও বলেন, “ভদ্রঘাটসহ সারা দেশে আমরা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের এই ৩১ দফা পৌঁছে দিচ্ছি, কারণ জনগণের কাছে সত্য তুলে ধরা এখন সময়ের দাবি। এ দেশ ও জনগণের ভবিষ্যৎ রক্ষায় বিএনপি যে ভিশন নিয়ে এগোচ্ছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি, জনগণই আগামীদিনে এই অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা রনী আহমেদ, যুবনেতা ওলি, সুরুত, হাবীব, পাপ্পু, শ্রমিক নেতা নাঈম এবং মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি প্রমুখ।
উপস্থিত নেতারা জানান, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জনবান্ধব রূপকল্প, যা দেশের গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
