মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্লাস্টিক কারখানা ও পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে ঢালী এন্টারপ্রাইজ প্লাস্টিক কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের পাঁচটি দোকানে। খবর পেয়ে লৌহজং ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানা ও টিন-শেড কাঠের দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয়দের মতে, আগুন লাগার পর মুহূর্তেই দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে যায়। সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *