রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *